Jan Dhan Yojona: জন ধন যোজনা অধীনে ব্যক্তিরা জিরো ব্যালেন্স একাউন্ট খুলতে পারবেন

দেশের প্রতিটি নাগরিকের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রকল্পটি চালু করে ভারত সরকার। দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 2014 সালে এই জন ধন প্রকল্পটি চালু করেন। এই প্রকল্পটির এর মূল উদ্দেশ্য হল দেশের সকল ব্যক্তি যেন একটি ব্যাংক একাউন্ট এর সুবিধা পায় এবং ব্যাংকিং যে সার্ভিস গুলো রয়েছে তার সুবিধা উপভোগ করতে পারে। অর্থাৎ আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা মানুষদের আর্থিক উন্নতি এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।



প্রধানমন্ত্রী জন ধন যোজনা একাউন্ট আপনি যেকোনো ব্যাংকের শাখায় কিংবা ব্যাংক মিত্র গিয়ে ওপেন করতে পারেন। প্রধানমন্ত্রী জন ধন যোজনা অধীনে ব্যক্তিরা (0 ব্যালেন্সে)  জিরো ব্যালেন্স একাউন্ট খুলতে পারবেন। 

এক্ষেত্রে শুধু আপনি আপনার ব্যাংকের যে পাসবুক রয়েছে সেই পাসবুক পাবেন। যদি আপনার ব্যাংকিং সার্ভিস এর মধ্যে এটিএম কার্ড কিংবা মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা কিংবা অন্যান্য যে পরিষেবা গুলো রয়েছে এই পরিষেবা গুলো নিতে চান তাহলে আপনাকে নিম্নতম একটি চার্জ দিতে হবে।

এক নজরে দেখে নেওয়া যাক প্রধানমন্ত্রী জন ধন যোজনা বর্তমান যে পরিকল্পনা রয়েছে তা কি রয়েছে।

আগে কেবলমাত্র প্রধানমন্ত্রী জন ধন যোজনার একাউন্টে শুধুমাত্র গ্রামীণ এলাকায় জিরো ব্যালেন্সে দেওয়া হয়েছিল। এবার যা পরিবর্তন করে শহর এবং গ্রাম দু'জায়গাতেই ওপেন করা যাবে এবং সেটি জিরো ব্যালেন্সে ওপেন করা যাবে।

আগের পরিকল্পনায় শুধু গ্রাম উন্নয়নের জন্য এইজন্য প্রধানমন্ত্রী জন ধন যোজনার প্রকল্পটি ধরা হয়েছিল। এখন যা পরিবর্তন করা হয়েছে এই পরিবর্তনে দেশের সমস্ত ব্যক্তি কিন্তু এই যোজনার আওতায় আসতে পারেন

Post a Comment (0)
Previous Post Next Post