2-4-2022 থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে , পরীক্ষায় কোন কোন নিয়ম না মানলে সমস্যা হবে ?

আগামী শনিবার অর্থাৎ 2-4-2022 থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে পরীক্ষায় কোন কোন নিয়ম না মানলে সমস্যা হবে ?

করোনাভাইরাস এর জেরে দুই হাজার কুড়ি সালে এবং গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোঁচট খেয়েছিল। গতবার কোন বিষয়ে পরীক্ষা হয়নি , উচ্চমাধ্যমিকের সেই পরিস্থিতিতে আগামী 2 এপ্রিল শনিবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেই পরিস্থিতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়ে একাধিক নিয়ম মেনে চলতে হবে ।এক নজরে দেখে নিন কি কি নিয়ম থাকছে এবং এই নিয়মগুলি যদি না মানা হয় তাহলে পরীক্ষা দেওয়া যাবেনা।


2 এপ্রিল অর্থাৎ শনিবার থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা আগামী 27 এপ্রিল পর্যন্ত চলবে এই পরীক্ষা ।বর্তমান 2 এপ্রিল থেকে 5 এপ্রিল পর্যন্ত চলবে । তারপর উপনির্বাচনের জন্য পরীক্ষা স্থগিত থাকবে অর্থাৎ বন্ধ থাকবে। আবার 16 এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে তার চলবে 27 এপ্রিল পর্যন্ত ।

প্রতিবারের ন্যায় এবারও পরিচয় পত্র ছাড়া কাউকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবেনা।এডমিট কার্ড দেখিয়ে পড়ুয়াদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ। এবার হোম সেন্টারে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, অর্থাৎ পড়ুয়ারা তাদের নিজের স্কুলে পরীক্ষা দিতে পারবেন বলে জানিয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। 

করোনাভাইরাস পরিস্থিতিতে হোম সেন্টারে পরীক্ষা হওয়ার পরীক্ষা কেন্দ্রের সংখ্যা তিন গুণ বেড়েছে। এবার মোট 6727 টি কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। পরীক্ষার দিন গুলি সব পরীক্ষা কেন্দ্রের 100 মিটারের পর্যন্ত 144 ধারা জারি থাকবে বলে জানা গিয়েছে।


 অন্য বারের মত এবারও পরীক্ষাকেন্দ্রে কোনরকম মোবাইল বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না। এবং তার সঙ্গে নকল রাখার উপর বাড়তি জোর দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে জানা গিয়েছে কারো কাছে যদি এই ধরনের কোন কিছু থাকে তৎক্ষণাৎ তাকে পরীক্ষা কেন্দ্র থেকে বের করে দেওয়া হবে এবং তার পরীক্ষা সঙ্গে সঙ্গে বাতিল করে দেওয়া হবে।

Post a Comment (0)
Previous Post Next Post