অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের নিয়ম বদল ,কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যে !

অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বড়সড় বদলের সম্ভাবনা রয়েছে এবং তার পাশাপাশি কেন্দ্রের চাপের মুখে রয়েছে রাজ্য। পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় ১ লক্ষ আড়াই হাজার অঙ্গনারী কেন্দ্র রয়েছে। 



বর্তমানে বেশ কয়েকটি জেলায় অঙ্গনারী ওয়ার্কার ও হেলপার নিয়োগের প্রক্রিয়া চলছে ইতিমধ্যে এবং অনেক জেলায় এই রিকুটমেন্ট এর বিজ্ঞপ্তিও বেরিয়েছে। এবং সেই রিক্রুটমেন্টে বয়সের সময়সীমা ধরা হয়েছে সর্বোচ্চ ৪৫ বছর। এদিকে কেন্দ্রের তরফে বয়সের সর্বোচ্চ সময়সীমা নিয়ে পরিবর্তন স্বাভাবিকভাবে জটিলতা বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

 শুধুমাত্র বয়সের সময়সীমা নয় শিক্ষাগত যোগ্যতাতেও পরিবর্তন আনা হয়েছে , আগে অঙ্গনওয়াড়ি  হেল্পার পদে আবেদনের জন্য নিন্মতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতা আবেদন করা যেত এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের জন্য লাগত মাধ্যমিক পাস যোগ্যতা।

 বর্তমানে এই উভয় পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতাটা রয়েছে সেটা কিন্তু পরিবর্তন করে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা করা হয়েছে। এবং অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ সময়সীমা ৪৫ বছরের রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। কিন্তু কেন্দ্র সরকার তার বিপরীত দিকে হাটছে বলে মনে হচ্ছে।

 কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী অঙ্গনারী তে চাকরি পাওয়ার যে বয়সের সর্বোচ্চ সময়সীমা রয়েছে ৪৫ বছর তা কমিয়ে 35 বছর করছে। এই সিদ্ধান্তকেই কার্যকর করতে হবে বাংলায়, চাপ এসেছে কেন্দ্রের তরফ থেকে।

সূত্রের খবর, কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে জানিয়ে চিঠি লিখেছে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবং একটি ভাউচুয়াল বৈঠকে যোগ দিয়ে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী বলেন, সুযোগ থেকে বঞ্চিত হবেন রাজ্যের প্রান্তিক মানুষরা। 

রাজ্যের তরফের বক্তব্য, সব দিক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন রাজ্য।

Post a Comment (0)
Previous Post Next Post