টানা 48 ঘণ্টা থেকে 72 ঘন্টা, ধেয়ে আসছে গভীর নিম্নচাপ ইতিমধ্যেই কিন্তু হলুদ সর্তকতা জারি করা হয়েছে রাজ্যের বেশ কিছু এলাকায়। পূর্ব আভাস দিয়ে হুঁশিয়ারি দিল আবহাওয়া দপ্তর।
আগামী বুধবার বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত, তৈরি হবে একটি নিম্নচাপে আর যা প্রভাব পড়বে এই রাজ্যের বেশকিছু জেলাতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এবং তার সঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে তার সঙ্গে বইবে ঝড়ো হাওয়া, যা আগামী তিন দিনের মধ্যে কার্যকর হবে বলে মনে করছেন আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে মৎস্যজীবীদের কিন্তু সর্তকতা জারি করেছে প্রশাসন। গভীর নিম্নচাপের হাওয়া বইতে পারে ঘণ্টায় প্রায় 50 কিলোমিটার বেগে।
কিন্তু কোন কোন জেলাতে হবে এই নিম্নচাপের ভারী বৃষ্টি এবং তা থাকবেই বা কতদিন।
প্রাথমিকভাবে গবেষকরা মনে করছেন সহজে ছাড়বে না এই নিম্নচাপ।যার অবস্থানে থাকতে পারে চারদিন। কিন্তু দক্ষিণবঙ্গে আপাতত কোন বৃষ্টির সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের সবকয়টি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এবং তার সঙ্গে হলুদ সর্তকতা জারি করেছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। হাওয়া অফিস ইতিমধ্যে জানিয়েছে আগামী ৮ তারিখ অর্থাৎ শুক্রবার পর্যন্ত রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও এই নিম্নচাপের প্রভাব পড়বে আন্দামানেও। তার সঙ্গে নজর রাখা হয়েছে পাহাড় সংলগ্ন এলাকাতেও।