আগামী বছর নিজের স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ? মুখ খুলল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ
এবারের মত আগামী বছরও কি হোম সেন্টারে অর্থাৎ নিজের স্কুলেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে তা নিয়ে আপাতত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়ে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। বৃহস্পতিবার সংসদের সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্যী জানান এবার পরীক্ষা হবে হোম সেন্টার, আপাতত এই পরীক্ষাটি হোক তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে আগামী বছর হোম সেন্টারে পরীক্ষা হবে কিনা। এবং তার সঙ্গে উনি বলেন যাবতীয় দিক বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আগামী শনিবার অর্থাৎ 2 এপ্রিল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। করোনাভাইরাস পরিস্থিতিতে এবার নিজের স্কুলে পরীক্ষা হবে অর্থাৎ নিজের হোম সেন্টার পরীক্ষা হবে, যা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথমবার হতে চলেছে। আগামী বছরেও হোম সেন্টারে পরীক্ষা হবে কিনা সে বিষয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি বলেন , এবার আগে হোম সেন্টারে পরীক্ষা হোক এবং এই পরীক্ষা সুষ্ঠুভাবে যদি হয় তাহলে পরবর্তীর বছরেও হোম সেন্টারে পরীক্ষা নেওয়ার কথা ওনারা চিন্তাভাবনা করবেন এবং তার সঙ্গে উনি বলেন হোম সেন্টারে পরীক্ষা হওয়ার দরুন খরচ অনেকটাই বেড়েছে।
এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য পরীক্ষা হলে মধ্যে কোন কোন বিষয় নিয়ে পড়ুয়াদের সতর্ক থাকতে হবে তা জানিয়ে দিয়েছে সংসদের সভাপতি।
বিষয়গুলি এক নজরে একটু দেখে নিন:-
1. পরীক্ষা হলে কোন রকম মোবাইল ফোন নেওয়া চলবে না সেটা নিশ্চিত হলেই তার পরই প্রশ্নপত্র দেওয়া হবে।
2. পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যে কোন পড়ুয়া শৌচাগারে যেতে পারবে না, অর্থাৎ সকাল 11 টা থেকে পরীক্ষার্থীদের শৌচাগারে যাওয়ার অনুমতি দেওয়া হবে , শৌচাগারে প্রশ্ন পত্র জমা রেখে যেতে হবে।
3. কোনো পরীক্ষার্থী থেকে মোবাইল পাওয়া যায় তাহলে অবিলম্বে তার পরীক্ষা বাতিল করা হবে। এবং সেইসঙ্গে পরীক্ষা ব্যবহার করলে বা ব্যবহারে করেছে জানা গেলে পড়ুয়া এক বছর সব পরীক্ষা বাতিল করা হবে।
4. বেলা 12:45 এর আগে কোনো পরীক্ষার্থী প্রশ্ন পত্র জমা দিয়ে পরীক্ষা হল থেকে বের হতে পারবে না। 2 ঘন্টা 45 মিনিট এর আগে কোন পরীক্ষার্থীকে পরীক্ষা হল থেকে বেরোনোর অনুমতি দেওয়া হবে না