কৃষক বন্ধুদের জন্য খুবই সুখবর বছরে 10000 টাকার সঙ্গে আপনারা উন্নতমানের সেচ ব্যবস্থা ফিতে পাচ্ছেন

 রাজ্যের কৃষকদের জন্য সুখবর এবং পাশাপাশি রয়েছে একটি সুবর্ণ সুযোগ। পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু প্রকল্পে বছরে দশ হাজার টাকা অনুদান দিয়ে থাকেন। এবার এই প্রকল্পের মাধ্যমে ১০ হাজার টাকার সঙ্গে বিনামূল্যে কৃষকদের ব্যক্তিগত সেচ ব্যবস্থা করে দেবে পশ্চিমবঙ্গ সরকার। তাহলে আর দেরি কেন আজই আবেদন করুন।


আপনারা যারা কৃষক রয়েছেন আপনারা সকলেই জানেন দুটি কিস্তিতে সর্বোচ্চ 10000 টাকা পর্যন্ত অনুদান দিয়ে থাকে বাংলার কৃষকদের। এবার এই একই প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে পাবেন চাষের জন্য অত্যাধুনিক সরঞ্জাম। সেচ  ব্যবস্থার যে মেশিন রয়েছে অত্যাধুনিক সেই মেশিন পশ্চিমবঙ্গ সরকার ফ্রিতে কৃষকদের উপহার হিসেবে দিতে চলেছেন। এই উন্নতমানের সেচ ব্যবস্থা মেশিনের দাম প্রায় বিশ হাজার টাকা এবং এর থেকেও আরও আধুনিক যে মেশিন রয়েছে সেই মেশিনের দাম প্রায় ৭০ হাজার টাকা তবে এই টাকা কিন্তু পুরোটাই ভর্তুকি দেবে পশ্চিমবঙ্গ সরকার এমনটাই কিন্তু জানানো হয়েছে।

নতুন এই প্রকল্পটি মূলত বাঁকুড়া জেলার আপাতত চালু হয়েছে, আস্তে আস্তে সমস্ত রাজ্যেই এই প্রকল্পটি চালু করবে রাজ্য সরকার। বাঁকুড়ার কৃষকদের জমিতে ভালো চাষ হলেও সেচ ব্যবস্থার অভাবে অনেক কৃষক আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হন। তাদের পক্ষে এত খরচ করে উন্নত মানের সেচ ব্যবস্থা তৈরি করা  কষ্টকর হয়, তাই উপহারের জুলি এগিয়ে নিয়ে এসেছে রাজ্য সরকার।

তবে এক্ষেত্রে এই উন্নত মানের সেচ ব্যবস্থার ক্ষেত্রে যে খরচ হবে সেই খরচের পুরোটাই রাজ্য সরকার বহন করবে , শুধুমাত্র জিএসটির খরচাটা হয় ১২% সেই খরচাটাই কৃষকদের দিতে হবে। এই প্রকল্পের মাধ্যমে যদি আপনি উন্নত মানের সেচ ব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যে পেতে চান তাহলে আপনাকে অনলাইন এর মাধ্যমে এপ্লাই করতে হবে |

 অ্যাপ্লাই করার জন্য এই www.wbpmksy.org ওয়েবসাইটে গিয়ে আপনাকে এপ্লাই করতে হবে এবং যাবতীয় যে ডকুমেন্ট রয়েছে আধার কার্ড, জমি সংক্রান্ত নতি, ব্যাংকের পাস বই ,পাসপোর্ট রঙ্গিন সাইজ ফটো, এবং একটি মোবাইল নাম্বার, যেই মোবাইল নাম্বারটি আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি প্রয়োজন রয়েছে আবেদন করার ক্ষেত্রে।

তাছাড়া যদি অফলাইনের মাধ্যমে কোন কৃষক আবেদন করতে চান সে ক্ষেত্রে কিষাণ মান্ডিতে যোগাযোগ করে আবেদন করতে পারেন। এই মুহূর্তে কৃষক বন্ধুদের জন্য খুবই সুখবর বছরে 10000 টাকার সঙ্গে আপনারা উন্নতমানের সেচ ব্যবস্থা ফিতে পাচ্ছেন

Post a Comment (0)
Previous Post Next Post