ইতিমধ্যে একটি নতুন আপডেট এসেছে পরবর্তী টেট পরীক্ষার জন্য প্রস্তুতিপর্ব শুরু করল প্রাথমিক শিক্ষা পরিষদ ।
ইতিমধ্যে জেলায় জেলায় শুরু হয়েছে তারই প্রস্তুতি। টেট পরীক্ষার্থীদের জন্য ভেন্যু ও সেন্টারে বিষয়ে পরিকল্পনার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা পরিষদ। ইতিমধ্যে জানা গিয়েছে 9 সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট পরীক্ষার ভেন্যু গুলির ঠিকানা ও সেখানে কতজন পরীক্ষা দিতে পারবেন তার তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পরিষদের তরফ থেকে।
কিছুদিন আগেই প্রাথমিক শিক্ষা পরিষদের নয়া সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন 'গৌতম পাল' তিনি দায়িত্ব গ্রহণ করার প্রথম দিনেই একটি সাংবাদিক বৈঠক করেন, এবং সেখানে গৌতম বাবুর জানিয়েছেন এখন থেকে প্রতিবছরই প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে অর্থাৎ এখন থেকে প্রতি বছরই টেট হবে। গৌতম বাবু , যেমন বলেছিলেন প্রতিবছরই টেট নেওয়া হবে সেই রূপ এবার তার প্রস্তুতিপর্ব শুরু হয়ে গেল। পরিষদের তরফে জেলার প্রাথমিক শিক্ষা সংসদ কে পাঠানোর বার্তায় বলা হয়েছে পরীক্ষা কেন্দ্র গুলির পরিকাঠামো যেন ভালো হয় এবং যাতায়াতের সুব্যবস্থা থাকে।
প্রসঙ্গত, নয় সভাপতি প্রাথমিক শিক্ষা পরিষদের দায়িত্বে গৌতম বাবু আসার পর থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এবং জানা গিয়েছে এখন থেকে যেকোন সমস্যার কথা প্রাথমিক শিক্ষা পরিষদের কাছে সরাসরি জানানোর ব্যবস্থা করা হয়েছে। অনলাইনে পরিষদের ওয়েবসাইটে গিয়ে সহজেই নিজের সমস্যার কথা জানাতে পারবেন সংশ্লিষ্ট ব্যক্তি।
তবে কবে এবং কোন তারিখে এই টেট পরীক্ষা হবে সেটা কিন্তু এখনো জানা যায়নি । তবে বিস্তারিত জানতে আমাদের এই ওয়েবসাইটের চোখ রাখুন , পরবর্তী আপডেট যখনই আসবে আমরা আপনাদেরকে সবার প্রথমে জানানোর চেষ্টা করব।

