চলতি বছরই কি প্রাইমারি টেট , কোন মাসে পরীক্ষা জেনে নিন বিস্তারিত।

 

১১ ই ডিসেম্বর ২০২২ এ যে পাইমারি টেট পরীক্ষা হয়েছিল তার ফলাফল প্রকাশিত হয়েছে 10ই ফেব্রুয়ারি ২০২৩। চলতি বছরেও প্রাইমার শিক্ষক সেই শিক্ষিকা নিয়োগে নতুন বিজ্ঞপ্তি জারি হবে এমনটাই বললেন প্রাথমিক শিক্ষা পরিষদ সভাপতি গৌতম পাল।


 

তবে এবার থেকে প্রত্যেক বছরই প্রাইমারি টেট এর পরীক্ষা অনুষ্ঠিত হবে এমনটাই বক্তব্য রেখেছেন পরিষদের সভাপতি গৌতম পাল।

 

বর্তমানে ২০১৪ ও ২০১৭ সালে যে সকল পরীক্ষার্থী  পরীক্ষা দিয়েছিলেন এবং তারা পাস করার পর বর্তমানে তাদের  ইন্টারভিউ চলছে।

২০২২ সালে টেট পরীক্ষার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ যার মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এক লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি পরীক্ষার্থী।

 বর্তমানে তাদের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হলে, ২০২২ সালে উত্তীর্ণ পরীক্ষার্থীদের ইন্টারভিউ এর কার্যকলাপ শুরু করা হবে বলে মনে করা হচ্ছে।

এবং তার পাশাপাশি সম্ভবত পুজোর আগেই প্রাথমিক শিক্ষক শিক্ষিকা নিয়োগের নতুন বিজ্ঞপ্তি হবে এমনটাই সোশ্যাল মিডিয়ায় আলোচিত হচ্ছে।

তবে এখন পর্যন্ত প্রাইমারি টেট ২০২৩ নিয়ে প্রাথমিক শিক্ষা পরিষদের তরফ থেকে কোন অফিশিয়াল বিজ্ঞপ্তি কিন্তু জারি করা হয়নি।

 

 

১০ই ফেব্রুয়ারি প্রাথমিক টেট ২০২২ এর ফলাফল প্রকাশের সময় প্রাথমিক শিক্ষা পরিষদ সভাপতি গৌতম পাল বলেন,

 

 

 এ বছরেও হতে পারে প্রাইমারি টেট পরীক্ষা এমন কি এবার থেকে বছরে দুবার প্রাইমারি টেট পরীক্ষা নেওয়া হবে যথাযথ নিয়ম বিধি মেনে তবে এক্ষেত্রে শিক্ষা দপ্তরের অনুমোদন আবশ্যক।

 

হাজার হাজার শুন্য পথ পূরণের জন্য পূজোর আগে নতুন বিজ্ঞপ্তি জারি হতে পারে এমন তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে এবং পরীক্ষা হতে পারে ২০২৩ এর ডিসেম্বর মাস নাগাদ।

তবে পরিষদের তরফ থেকে এখনো কিন্তু কোন অফিসিয়াল  বিজ্ঞপ্তি জারি করা হয়নি কবে হবে প্রাইমারি টেট পরীক্ষা কিংবা কবে নিয়োগ করা হবে।

Post a Comment (0)
Previous Post Next Post